আজ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ ইং

এইচএসসি টেস্ট পরীক্ষা শুরু হবে ৩০ মে

আগামী ৩০ মে থেকে কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের (এইচএসসি) টেস্ট (বাছাই) পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ২১ জুনের মধ্যে বাছাই পরীক্ষা শেষ করতে বলা হয়েছে।

সিদ্ধান্তটি ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের জন্য প্রযোজ্য।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ