আজ ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

হাঁপানির সমস্যায় যে পাঁচ খাবার ভুলেও খাবেন না

করোনাকালে যাদের হাঁপানির সমস্যা রয়েছে তারা বেশি সংক্রমণের ঝুঁকিতে আছে। তাই এই সময় অবশ্যই হাঁপানি রোগীদের বেশি সতর্ক থাকতে হবে। কিছু কিছু খাবার আছে যা হাঁপানি রোগীদের স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়িয়ে দেয়। তাই অবশ্যই খাদ্যতালিকা থেকে সেসব খাবারগুলো বাদ রাখতে হবে। চলুন জেনে নেয়া যাক হাঁপানি সমস্যায় যেসব খাবার ভুলেও খাওয়া যাবে না-

ডিম

ডিমে অ্যালার্জি হাঁপানি রোগীদের জন্য খুব সাধারণ ব্যাপার। ডিমের সাদা অংশে প্রোটিন থাকে। এই প্রোটিনই অ্যালার্জির উদ্রেগ করে হাঁপানির সমস্যা বাড়িয়ে তোলে।

দুধ

দুধে থাকে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম যা হাড় ও দাঁতকে শক্তিশালী করে তোলে। তবে এতে থাকা প্রোটিন হাঁপানির সমস্যাকে বহুগুণ বাড়িয়ে তোলে।

বাদাম

বাদাম খেলেও হাঁপানির সমস্যা অনেকটাই বেড়ে যায় বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। তাই বাদাম খাওয়া থেকে বিরত থাকুন।

গম

গমে থাকা গ্লুটেন নামক প্রোটিন হাঁপানিকে বাড়িয়ে তোলে। এর ফলে ঠিকভাবে শ্বাস নিতেও সমস্যা হয়।

চিংড়ি মাছ

চিংড়ি মাছে সালফাইটের পরিমাণ বেশি বলে এটি অনেকেরই অ্যালার্জির কারণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ